১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩১৩ জন।
একই সময় নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে এক হাজার ৩৭৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার ২৬, সোমবার ২৬, রোববার ৪৩, শনিবার ৩৫, শুক্রবার ৩৮, বৃহস্পতিবার ৫১ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৮ হাজার ৭৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ২৭ হাজার ১৫০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D