১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুন ৪, ২০২১
মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের উদ্যোগে ১৯৮৯ইং সালের ৪ঠা জুন চীনের তিয়েনানমেন স্কয়ারে নিরীহ ছাত্র গণহত্যা ও চীন সরকারের চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন শুক্রবার বিকালে মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ, এইচ,এম, সোহাইল এর পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল্লাহ আল হেলাল, আমিনুল ইসলাম, শিব্বির আলম খান, আফসারুল আমিন প্রমুখ।
এর আগে সংগঠনের উদ্যোগে সিলেট নগরীর প্রায় শতাধিক স্পটে চীনের ছাত্র গণহত্যা সম্বলিত পোস্টার সাঁটানো, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় ও বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
পথসভায় বক্তারা বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের দেশ হচ্ছে চিন। প্রায় ৩০ বছর পূর্বে ১৯৮০ সালে তৎকালীন কমিউনিস্ট সরকার বেসরকারী ও বিদেশী বিনিয়োগকারীদের অনুমোদন দিতে শুরু করলে কমিউনিস্ট পার্টির মধ্যে দ্বিধাবিভক্ত দেখা দেয় এবং ছাত্রদের নেতৃত্বে দেশবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে ওঠে।
বক্তারা বলেন, ১৯৮৯ইং সালের তিয়েনানমেন স্কয়ারে প্রায় দশ লাখ ছাত্র বিক্ষোভ করে। চীন সরকার এই আন্দোলন দমাতে ছাত্রদের উপর সেনাবাহিনী দিয়ে গুলি বর্ষণ করে এতে অসংখ্য ছাত্র নিহত হয়। বক্তারা চীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিশ্বের সকল দেশে প্রতিবাদ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, চীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো উইঘুর মুসলমানদের উপর সীমাহীন নির্যাতন-নিপীড়ন, বন্দিশালায় মুসলমানদের উপর জুলুম, উইঘুর মুসলিমদের মসজিদে আযান ও নামাজ পড়তে বাধা, মুসলিম নারীদের পর্দা হিজাব পরিধান ও শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করা। বক্তারা চীন সরকারের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সমাজ সচেতন মানুষদের এগিয়ে আসার আহবান জানান।
৪ঠা জুন চীনে ছাত্র গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D