করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন অধ্যাপক জাকির হোসেনের ভাই

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ৪, ২০২১

করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন অধ্যাপক জাকির হোসেনের ভাই

৪ জুন ২০২১, শুক্রবার : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এর বড় ভাই নজমুল হোসেন বেলাল (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)। আজ শুক্রবার বাদ জুমা নগরীর সোনারপাড়া জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


করোনা পজিটিভ থেকে সেরে ওঠার পর তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিনি মাউন্ড এডোরা হাসপাতালে মারা যান। তিনি ছিলেন নিঃসন্তান।

তিনি মৃত্যুকালে স্ত্রী, ছয় ভাই ও ২ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সিলেট  মহানগর আওয়ামী লীগ। শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।