২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২১
সিলেট মহানগরে ব্যাটারী চালিত রিকশা এবং টমটম চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও গোপনে বিভিন্ন সড়কে এসব বাহন চলাচল করছে। সম্প্রতি এসব বাহন চলাচলের সংখ্যা বেড়েছে। এ কারণে তা বন্ধে অভিযান চালায় সিটি কর্পোরেশন। এসময় আটক করা হয় কয়েকটি রিকশাও।
বুধবার সকালে অভিযানের পর বিকেলে মিছিল নিয়ে রিকশা ফেরত নিতে নগর ভবনের দিকে আসেন রিকশা শ্রমিকরা। তারা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে জোরপূর্বক নগরভবনে প্রবেশের চেষ্টা করছে সিসিকের নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন।
ঘটনার খবরে মেয়র আরিফুল হক চৌধুরী সিসিক কর্মকর্তাদের নিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলতে যান। এসময় তারা অতর্কিত হামলা করে। নগর ভবনের গেইট লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এসময় সিসিকের কয়েকটি গাড়ি ভাঙচুরও করে তারা।
এরপরই নগর ভবনে সিসিক কাউন্সিলরদের নিয়ে জরুরী সভা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় নগর ভবনে অতর্কিত হামলা এবং জানমালের ক্ষতির তীব্র নিন্দা জানানো হয় এবং হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।
পাশাপাশি সভায় সিসিকের প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে ব্যাটারী চালিত অবৈধ রিক্সা ও টমটম সম্পূর্ণভাবে বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন করবেন বলে জানানো হয়। এছাড়া নগরের বৈধ রিক্সা যাদের লাইসেন্সের মেয়াদ উত্তির্ণ হয়েছে তাদেকে আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করতে সময় বেঁধে দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর রেজাউল হাসান লোদী, আজাদুর রহমান আজাদ, মোহাম্মদ তৌফিক বকস লিপন, ছালেহ আহমদ সেলিম এডভোকেট, মো. ইলিয়াসুর রহমান, মো. ছয়ফুল আমীন বাকের, এস এম শওকত আমীন তৌহিদ, আব্দুল মুহিত জাবেদ, রেজওয়ান আহমদ, রকিবুল ইসলাম ঝলক, মো. সিকন্দর আলী, আফতাব হোষেন খান, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা সুলতানা ও রেবেকা আক্তার লাকী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D