২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুন ২, ২০২১
সিলেট-৩ আসনে আগামী ১৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনেও উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে বুধবার (২ জুন) নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।
তিনি বলেন, তফসিল অনুযায়ী আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন। আর ভোটগ্রহণ করা হবে আগামী ১৪ জুলাই।
বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ মৃত্যুবরণ করায় সিলেট-৩ আসনটি ১১ মার্চ শূন্য হয়। করোনার কারণে এখানে সিইসি নব্বই দিন ভোটের সময় পিছিয়ে দিয়েছেন। তাই ৮ জুনের পরিবর্তে এ আসনে উপ-নির্বাচনের সময় আছে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
গত ১১ মার্চ মাহমুদ সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া, বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত নেতা আসলামুল হকের ঢাকা-১৪ আসন এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল মতিন খসরু মৃত্যুবরণ করায় তার কুমিল্লা-৫ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D