২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২১
সিলেটে আগ্নেয়াস্ত্রসহ এক ‘অস্ত্র ব্যবসায়ীকে’ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯। সোমবার (২৪) মে রাত ১১টার দিকে নগরীর পাঠানটুলা থেকে তানিম আহমদ বাবলু (২৭) নামের ওই ‘শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীকে’ গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সোমবার রাত ১১টার দিকে র্যাব-৯ এর সদর কোম্পানি (সিলেট ক্যাম্প)-এর আভিযানিক দল সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলা থেকে তানিম আহমদ বাবলুকে গ্রেফতার করে। বাবলু জালালাবাদ থানাধীন আখালিয়া নোয়াপাড়া এলাকার বন্ধন বি-৫১ এর জমসেদ আলীর ছেলে।
বাবলু দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র ব্যবসা, মাদক কারবার ও চোরাচালান কারবারের সঙ্গে জড়িত বলে জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম। সঙ্গে ছিলেন মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি ওবাইন, এএসপি আফসান আল-আলম, এএসপি সোমেন মজুমদার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D