বিশ্বে করোনায় ৩৪ লাখ ৭৮ হাজার মানুষের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২১

বিশ্বে করোনায় ৩৪ লাখ ৭৮ হাজার মানুষের মৃত্যু

Manual8 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। মহামারি আঁকারে থাবা বসানো ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। সংক্রমণের তালিকাটাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১০ হাজার মানুষ। তাদের নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৪ লাখ ৭৮ ছাড়িয়েছে।

ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ লাখ ৭৮ হাজার মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা।

সোমবার (২৪ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৮৬৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৭৮ হাজার ২৪০ জনে।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৪ লাখ ৭৮ হাজার ৪ জন। এতে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ২১৩ জনে।

Manual8 Ad Code

করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৪ হাজার ৮৭ জন মারা গেছেন।

Manual5 Ad Code

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩ হাজার ৭৫১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৫৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ১৮৫ জনের।

Manual6 Ad Code

এছাড়া তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, জার্মানি এবং স্পেন। আর তালিকার ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code