২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২১
অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের প্রবীন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি আলহাজ্ব মখন মিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুৃল হক চৌধুরী।
শনিবার মখন মিয়াকে দেখতে হাসপাতালে যান মেয়র আরিফ। এসময় তিনি মখন মিয়ার শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
মখন মিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মেয়র আরিফ বলেন, মখন মিয়া সিলেটের রাজনীতি ও ব্যবসায়ী সমাজের একজন অভিভাবক। এছাড়া জনপ্রতিনিধি হিসেবেও সুপরিচিত। তার সুস্থতার জন্য পুরো সিলেটবাসী দোয়া করছেন। সকলের দোয়ায় তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আমন আশা করেন মেয়র।
প্রসঙ্গত, সিলেটের জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মোল্লাগারগাও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মখন মিয়া অসুস্থ অবস্থায় নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D