ইসরাইলের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভঃ যোগ দিলেন তিন ফিলিস্তিনি শিক্ষার্থী

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ২১, ২০২১

ইসরাইলের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভঃ যোগ দিলেন তিন ফিলিস্তিনি শিক্ষার্থী

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে বের করা মিছিলে ফিলিস্তিনের তিন যুবক যোগ দেন।
ফিলিস্তিনি যুবকদের পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক মুসল্লি। অনেকে তাদের সাথে ছবি তুলেন।
ফিলিস্তিনি যুবকরা জানান, ইসরাইল গাজায় সন্ত্রাসী হামলা চালাচ্ছে। ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানায়। এ তিন ফিলিস্তিনি সিলেটের বিভিন্ন বেসরকারি মেডিকেলে পড়াশোনা করছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট