২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, মে ২০, ২০২১
সুনামগঞ্জের তাহিরপুরে কোরাল স্নেক নামে একটি সাপ ধরে বোতলে ভরে রেখেছে এলাকাবাসী। বোতলে বন্দী সাপটিকে দেখতে ভিড় করেছে উৎসুক জনতা। উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ মে) সকালে উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের শাটার খুলতেই নিচে পড়ে সাপটি। এ সময় লোকজন দ্রুত সেখান থেকে সরে যায়। পরে আবারও সাপটি কার্যালয়ের শাটারে গিয়ে আশ্রয় নেয়। এনিয়ে বাজারে আসা সাধারণ মানুষের মাঝে সারাদিন আতঙ্ক কাজ করেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আবুল হাসনাত খাঁন কাজল, বাবর আলী ও রাকিব বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ অফিসকে জানালে তারা অফিসে কার্বোলিক এসিড ছিটানোর পরামর্শ দেন।
স্থানীয় বাসিন্দা আবুল হাসনাত খাঁন কাজল বলেন, সকালে অফিসের শাটারের ভেতর থেকে হঠাৎ সাপটি বের হয়ে আসে। পরে প্রাণিসম্পদ অফিসকে বিষয়টি জানালে একজন এসে কার্বোলিক এসিড ছেটানোর পরামর্শ দিয়ে চলে যান। এনিয়ে বাজারের দোকানদার ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। পরে বিকেলে আমরা কয়েকজন মিলে শাটার খুলে সাপটি ধরে বোতলে ভরে রেখেছি। সাপটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় করেছে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা উৎপল কুমার সরকার বলেন, আমরা বলেছি সাপটিকে কোনো জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য। স্থানীয় যুবকরা আমাদের পরামর্শে নিরাপদ স্থানে সাপটি ছেড়ে দিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D