করোনাভাইরাস : সিলেটে ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, মে ২০, ২০২১

করোনাভাইরাস : সিলেটে ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু

সিলেটে বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন সিলেটের এবং একজন সুনামগঞ্জের বাসিন্দা। একই সময়ে এ বিভাগে আরো ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১১, সিলেট জেলায় ৪১, সুনামগঞ্জে ৭, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজার জেলার ৯ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টার আক্রান্ত মিলিয়ে এ বিভাগে মোট করোন শনাক্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জনের। নতুন সুস্থ ৪২ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৪০ জন। করোনাভাইরাসে আক্রান্ত ১৭৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৫ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ জন সিলেটে এবং একজন সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে এ পর্যন্ত ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ২৯ জন করে এবং হবিগঞ্জে ১৮ জনের মৃত্যু হয়েছে।