২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ১৩, ২০২১
সিলেটের সনামধন্য চিকিৎসক মরহুম ডাঃ এম আহমদের দ্বিতীয় ছেলে, মাঞ্চুরিয়া গ্রুপের চেয়ারম্যান, মিয়া ফাজিল চিশত জামে মসজিদের মোতাওয়াল্লী, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের প্রেসিডেন্ট, সিলেট সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক, হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা ও তাঁর স্ত্রী রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপিকা ডাঃ নাসরিনর সুলতানা কাশপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। ডাঃ রিফা বলেন, সিলেটে করা নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। তিনি বাসায় ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন ৫ দিনের মতো। সিলেটে গঠন করা মেডিকেল বোর্ডের নির্দেশনা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয় গত ৭ মে, সাথে ছিলেন স্ত্রী ডাঃ নাসরিন সুলতানা কাশপী, সেখানে তিনি জ্বর ও শরীর ব্যথা অসুস্থ হয়ে পড়লে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করালে টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। এখন দুজনই চিকিৎসা নিচ্ছেন এভারকেয়ার হাসপাতাল।
ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা ও ডাঃ নাসরিনর সুলতানা কাশপী দু’জনই বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এর হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (HDU) চিকিৎসা নিচ্ছেন। তাদের অক্সিজেন দিতে হচ্ছে। চিকিৎসা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডাঃ রিফা সস্ত্রীক এইচ ডি ইউ-তে আছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল।
ডাঃ রিফাকে সময় সময়ে অক্সিজেন দিতে হচ্ছে। দীর্ঘ সময় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস রাখা যাচ্ছে না। শরীরে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা (অক্সিজেন স্যাচুরেশন) কখনো কখনো কমে যাচ্ছে। তিনি বলেন, অবশ্য অক্সিজেন দিলে মাত্রা ৯৩ থেকে ৯৫-এ উঠা- নামা করছে, পালস ৯৫-১০৫, দেহের তাপমাত্রা ৯৯*-১০২*। তাঁর মানে তিনি অক্সিজেন নিতে পারছেন। এটা ভালো লক্ষণ। আরো কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড বিস্তারিত বলতে পারবে।
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা ও তার স্ত্রী ডাঃ নাসরিন সুলতানা কাশপীর পরিবার আশু আরোগ্যের জন্য সিলেটবাসী’সহ দেশ-বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D