২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২১
কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণসহ সমগ্র সিলেটবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
ব্যারিস্টার এম এ সালাম শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ উৎসবের জন্য মহান আল্লাহতায়ালা ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে দিয়েছেন।
এক মাসের কষ্ট আর ক্লান্তিকে ভুলে গিয়ে এদিন আনন্দ ও খুশিতে মেতে উঠার দিন। রমজানের তাকওয়া অর্জনের প্রকৃত শিক্ষা সকলের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করে তিনি বলেন, বৈশ্বিক মহামারী রূপ নেয়া করোনাভাইরাসের মাঝে আমাদের কাছে এসে উপস্থিত মহা খুশীর দিন। প্রাণঘাতী করোনা সরে নতুন প্রাণের সঞ্চার হোক বিশ্বজুড়ে।
ব্যারিস্টার এম এ সালাম দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করেন। পাশাপাশি রাজনৈতিক স্বার্থের বিচারে গৃহবন্দী অসুস্থ বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তি চান ও দেশবাসীর কাছে নেত্রীর সুস্থতা কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D