১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১
সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল খাদে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সারী-গোয়াইন সড়কের সাতাইন এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার আহমদ শিমুল (২০) উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সনিরগ্রামের শামছুল ইসলামের ছেলে এবং গত বছর সিলেট স্কর্লাসহোম থেকে এইচএসসি পাস করেছে।
এই ঘটনায় উপজেলা সদরস্থ গোয়াইন গ্রামের সবুজ নামের আরেকজন গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিমুলের আত্মীয় উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ জানান, শিমুলসহ কয়েক বন্ধু মিলে ইফতারের পরে মোটরসাইকেলে গোয়াইনঘাট থেকে সারীঘাটের দিকে যাওয়ার পথে সাতাইন নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে শিমুল ও সবুজ গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর শিমুলের মৃত্যু হয়। তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে আইনি প্রক্রিয়া চলছে। এ রির্পোট লেখা পযর্ন্ত লাশ সিওমেক হাসপাতালে রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D