২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ১০, ২০২১
সাহেদ আহমদ :: দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২শ পরিবারের মধ্যে ১০টি ইউনিয়ন শাখা কমিটির মাধ্যমে পিকআপ ভ্যান যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামী ১১মে মঙ্গলবার বেলা ২টায় সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শাখা সভাপতি ও সাধারণ সম্পাদককে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সমিতির কেন্দ্রীয় সভাপতি হাজী মো.ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি অনুরোধ জানিয়েছেন। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৩টায় এক প্রস্তুতি সভা সমিতির স্টেশন রোডস্থ প্রধান কার্যালয়ে সহ সভাপতি হাজী আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় প্রতি বছরের ন্যায় সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান এর নেতৃবৃন্দ ১লাখ ৬০ হাজার টাকা,শিল্পপতি হুমায়ূন আহমদ ৫০হাজার টাকাসহ বিভিন্ন দাতা ব্যক্তি বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হবে। সভায় সমিতির কেন্দ্রীয় সভাপতি হাজী ফারুক আহমদ সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তাঁর সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী।
সভায় বক্তব্য রাখেন-সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, কোষাধ্যক্ষ আলী আহমদ খান,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ,মো.নূরুল ইসলাম,মো.নূরুজ্জামান, লোকমান হোসেন, আব্দুল খালিক, সেলিম আহমদ, শাহ ওলিদুর রহমান,আব্দুর রহমান, মাসুক মিয়া,আবুল মিয়া,রেজাঊল ইসলাম,এস এ রাসেল,কামরান আহমদ,মোস্তাক আহমদ, আলী আহমদ,শাহীন আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D