২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ৯, ২০২১
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওসিলেট জেলা বিএনপির উপদেষ্টা, ব্যারিস্টার এম এ সালামের বড়ভাই আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের পরিবারে পক্ষে গতকাল ৮ মে শনিবার বেলা ১১টায় বাড়ির ডাকবাংলোর সামনে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র মানুষের মধ্যে নগদ আর্থিক অনুদান, শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
এ সময় তাকে সহযোগিতা করেন বিএনপি নেতা আপ্তাব মিয়া, আজাদ মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল ইসলাম রাসেল, আব্দুল মালিক, আব্দুল মতিন, সেচ্ছাসেবক দল নেতা সুজন আহমদ, সিলেট জেলা ছাত্রদল নেতা আবিদ নুর, পারভেজ আহমদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণকালে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, ব্যারিস্টার এম এ সালামের বড়ভাই আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বলেন, আমাদের পরিবার প্রতিবছরের মত এবারও এলাকার অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ, শাড়ী ও লুঙ্গি বিতরণ করছে। আর্ত মানবেতর কল্যাণে কাজ করাই হউক প্রতিটি মানুষের মুল লক্ষ ও উদ্দেশ্য। মানব সেবা বা মানুষের কল্যাণে কাজ করা সকলের পক্ষে সম্ভব হয় না। এ ধরণের মহতি কাজ করতে হলে বিশাল মনের অধিকারী হতে হয়।
তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই এখন পর্যন্ত ব্যারিস্টার এম এ সালাম ও আমরা মানবতার সেবায় নিয়োজিত আছি। এতে উপজেলা হতদরিদ্র মানুষ সুবিধা ভোগ করে উপকৃত হচ্ছেন। আগামীতেও মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D