২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মে ৯, ২০২১
সিলেট জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৩৬৭ জনের মৃত্যু হলো। সিলেট স্বাস্থ্য বিভাগের রবিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যবরনকারীদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ জন সিলেটে ও একজন হবিগঞ্জে হাসপতালে ভর্তি হয়েছেন।
রবিবারের বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৩ জনের। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১১ জন, সিলেট জেলায় ২১ জন ও সুনামগঞ্জে ১ জন। এ নিয়ে এ বিভাগে সবমিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫২ জনের। নতুন সুস্থ ৪৩ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯১৬ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ২১০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D