২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মে ৮, ২০২১
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, পবিত্র এই বরকত মাসে অসহায় মানুষের পাঁশে দাঁড়ানো একটি মহৎ কাজ।
তিনি বলেন, করোনা মহামারিতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মুজিব আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের অনেক নেতাকর্মী অতীতের ন্যায় এবারও মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কর্মহীন হয়ে অনেক মানুষ সংকটে আছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগ নেতার পক্ষ থেকে কর্মহীন ও শ্রমজীবী মানুষের মধ্যে যে ইফতার বিতরণ করা হয়েছে তা প্রশংসার দাবিদার।
তিনি শনিবার (৮ মে) বিকেল ৪টায় মিরাবাজার পয়েন্টে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মিকদাদ চৌধুরীর সহযোগিতায় ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইফতার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, দুলাল রাজ, জিয়াউল হক জিয়া, ফুজায়েল আহমেদ জনি, ইমদাদুল হক জাহেদ, লায়েক আহমেদ জিকু, মামুন রশিদ,তপন বর্মন, কিশওয়ার জাহান সৌরভ, সায়মন ইসলাম, আব্দুল রাহাদ জাবেদ, মন্সুর আলম ডেভিড, সুরেঞ্জিত পাল জিলু, মাজারুল ইসলাম টিপু, সঞ্জয় পাশি, সালমান খান, নাকিব আহমেদ, শাহিন আহমেদ, আবুল কালাম আসিফ, তানভির আহমেদ, বিরাজ তন্ময়, শাহ আলম জারনেল, আবরার আহমেদ, আতিকুর রহমান রাইয়ান, মেহদী হাসান মাহি, নাইমুর রহমান মুন্না, হৃদয় গোপ, মাহির দাইয়ান, শাদিদ ইয়াকিন চৌধুরী, তুশান আহমেদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D