২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মে ৮, ২০২১
করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। ভারতসহ বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭২৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ৪৮৫ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, শনিবার (৮ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২ লাখ ৮৩ হাজার ৭২৭ জন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ৭২৯ জন। এমনকি এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৫৮৯ জন।
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৪ হাজার ৯১১ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৮২৬ জনের দেহে।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন। মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৩৬০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।
করোনা ভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। আর তালিকার ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D