২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, মে ৭, ২০২১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি’র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “মরহুম দিলদার হোসেন সেলিম ছিলেন একজন কর্তব্যপরায়ণ এবং আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুম দিলদার হোসেন সেলিম রাজনীতিতে নিজের সুনাম অক্ষুন্ন রেখেছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে তিনি নিজ এলাকায় যে সাহসী ভূমিকা পালন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। রাজনীতিতে তার অংশগ্রহণের মূল উদ্দেশ্যই ছিল, সমাজসেবার বৃহত্তর কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। ক্রান্তিকালেও তিনি দলের নীতি, আদর্শ ও কর্মসূচি পালন থেকে ন্যূনতম বিচ্যুৎ হননি। তার মৃত্যুতে সিলেট বিভাগীয় বিএনপির যে ক্ষতি হলাে তা সহজে পূরণ হবার নয়। তিনি ছিলেন একজন কারানির্যাতিত নেতা। দলের জন্য তাঁর সাহসী ভূমিকা নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে মহাসচিব তাঁর পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান ও মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন এই দোয়া করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তা মরহুম দিলদার হোসেন সেলিম এর রুহের মাগফিরাত কামনা এবং শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D