২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মে ৬, ২০২১
সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির। নগরীর সুবিদবাজার পয়েন্টে বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার এস.আই. আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দূর্ঘটনা কবলিত ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়। একইসাথে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে সাব্বির রহমান সুবিদবাজার পয়েন্টে আসামাত্র পেছন থেকে একটি ট্রাক সাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিচে পড়ে যান। মাথায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসময় স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। প্রায় আধাঘন্টা সড়ক অবরোধের ফলে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সার্বিক বিষয়ে শাবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় পরিবারসহ আমাকে মর্মাহত করেছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ট্রাক ড্রাইভার ও ট্রাক আটক আছে। পরিবার আসার পর বাকি ব্যবস্থা করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D