২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মে ৩, ২০২১
সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকালে দলের চরম দুঃসময়ের কান্ডারী, ত্যাগী সাবেক ছাত্রনেতা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আহমদ আরিফ আরেফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
শোকবার্তায় ব্যারিস্টার এম এ সালাম বলেন, আমার প্রিয় বন্ধু আহমেদ অরিফের মৃত্যুর সংবাদ পেয়ে আমি গভীরভাবে ব্যথিত। ৮০ এর দশকে এম সি কলেজে আমার ক্লাস সাথী ছিলো। আমরা ছাত্রদলের হয়ে একসাথে কাজ করেছি এবং তৎকালীন স্বৈরশাসক এরশাদ সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। আমার দোয়া তার ও তার পরিবারের জন্য।
তিনি শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা তার কবর প্রসারিত করুন এবং তাকে চির শান্তি দান করুন! আমীন ব্যারিস্টার এম এ সালাম আরিফের শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D