জৈন্তাপুরে ফের ট্রাকচাপায় ৩ জন নিহত

প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, মে ৩, ২০২১

জৈন্তাপুরে ফের ট্রাকচাপায় ৩ জন নিহত

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ২ জন।

রোববার (০২ মে) দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলা দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি ইট বুঝাই ট্রাক জাফলং যাওয়ার পথে দরবস্ত বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল গ্যারেজে ঢুকে যায়। এতে গ্যারেজের মেকানিক সহ সেখানে বসা অপর দুইজন মোট ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও দুজন আহত হন।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিলেটের গোলাপগঞ্জের সোহেল আহমদ ও কানাইঘাটের গাছবাড়ীর সুলতান আহমদ।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগির আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে রাত দুইটার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট