১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মে ১, ২০২১
সুনামগঞ্জে ৫০০ অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রীবিতরণ করা হয়েছে। শনিবার (০১ মে) বিকালে সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে ঐ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণের আগে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজাম্মান জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজির হোসেনের পরিচালনায় ইফতার সামগ্রীবিতরণের আগে করোনা থেকে বাঁচতে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। তিনি বলেন, করোনা হাত থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন থাকতে হবে, সবাই মাস্ক পড়তে হবে। মনে রাখতে হবে করোনা থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে সচেতনতা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলম, জেলা বিএনপির নেতা আকবর আলী, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমুনিল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড আব্দুল আহাদ জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, দপ্তর সম্পাদক এ এস রিপন, যুগ্ম সম্পাদক অ্যাড.দিপংকর বনিক সুজিত, সদর পৌরসভার স্বেচ্ছাসেবক কমিটির আহবায়ক শাহ মো. মুশারফ হোসেন, সদস্য সচিব মো.মুহিম উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শাহ রাহুল, মামুনুর রশিদ পীর শান্ত, রাজিবুর রহমান জুমন, আব্দুর হামিদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D