|
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১
দক্ষিণ সুরমার কুচাই ও বালাগঞ্জের দেওয়ান বাজার এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়নে বিএনপি নেতা ব্যারিস্টার এম এ সালামের খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন
সাহেদ আহমদ : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি ইউনিয়ন কুচাই ও বালাগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন দেওয়ান বাজার,পশ্চিম গৌরিপুরে তৃতীয় দিনের মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী তিনটি ইউনিয়নে দরিদ্র, অসহায় ও করোনা দুর্যোগে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। বিবি ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে সিলেট সংবাদ ডটকমের প্রতিবেদককে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান জানান সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা উপজেলার একটি, ফেঞ্চুগঞ্জ উপজেলা পাঁচটি ও বালাগঞ্জ উপজেলার তিন ইউনিয়ন আজ খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
২৭ এপ্রিল মঙ্গলবার বালাগঞ্জ দুটি পইলনপুর ও গোয়াল জোর ইউনিয়ন এবং দক্ষিণ সুরমার একটি মোগলা বাজার ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণের কথা রয়েছে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D