ব্যারিস্টার সালামের পক্ষে দ্বিতীয় দিনের ত্রান কার্যক্রম অব্যাহত

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

ব্যারিস্টার সালামের পক্ষে দ্বিতীয় দিনের ত্রান কার্যক্রম অব্যাহত

১নং ফেঞ্চুগঞ্জ, ঘিলাছড়া ও পূর্ব গৌরিপুর ইউনিয়নে ব্যারিস্টার এম এ সালামের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন


সাহেদ আহমদ : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন ১নং ফেঞ্চুগঞ্জ, ঘিলাছড়া ও বালাগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পূর্ব গৌরিপুরে দ্বিতীয় দিনের মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী তিনটি ইউনিয়নে দরিদ্র, অসহায় ও করোনা দুর্যোগে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে সিলেট সংবাদ ডটকমের প্রতিবেদককে সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালামের বড়ভাই আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব জানান সিলেট-৩ আসনের ফেঞ্চুগঞ্জ উপজেলা পাঁচটি ও বালাগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন আজ খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সিডুইল অনুযায়ী ২৬ এপ্রিল সোমবার বালাগঞ্জ দুটি এবং দক্ষিণ সুরমা একটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণের কথা রয়েছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট