১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন ‘দ্যা হেল্পিং উইং’ এর উদ্যোগে সুবিধা বঞ্চিত প্রায় দুই শতাধিক দরিদ্র অসহায় মানুষের মধ্যে দুই টাকার বিনিময়ে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার শান্তিবাগ এলাকার মাদরাসাতুল কোরআনিল কারীম এতিমখানায় ও অন্যান্য এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘দ্যা হেল্পিং উইং’ সংগঠন’ প্রধান সমন্বয়কারী ফারহান হোসেন চৌধুরী ও সংগঠনের অন্যান্য সদস্যরা।
‘দ্যা হেল্পিং উইং’ এর প্রধান সমন্বয়কারী ফারহান হোসেন চৌধুরী বলেন, আমরা দেশের এই ক্রান্তিলগ্ন থেকে এখন পর্যন্ত অসহায় মানুষের পাশে আগে ও ছিলাম এখনো আছি। আমাদের সংগঠন নিজ অর্থায়নে যতটুকু পারছি আমরা সাহায্য করে যাচ্ছি। আমরা দুই টাকার বিনিময়ে ইফতার বিতরণ শুরু করেছি। আজ দ্বিতীয় দিনের বণ্টন সম্পন্ন হয়েছে। আমার মতে অনেকে অবহেলিত মানুষ আছে যারা ইফতার টুকু করতে পারছে না। আমরা চেষ্টা করছি সেই অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে।
তিনি আরও জানান, যতদিন এই মহামারী দূর না হবে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত অন্যান্যরা বলেন, সামাজসেবামূলক সংগঠন ‘দ্যা হেল্পিং উইং’ এর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা চাই এ সংগঠনটি যেন আগামী দিন গুলোতে এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D