১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১
সারা দেশের ন্যায় সিলেটেও সোমবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২১। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট, সিলেট জেলা প্রশাসন এবং ক্যাব সিলেট এর যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।
এসব কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য ছিল সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী ট্রাক-শো, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সচেতনতামূলক জারিগান প্রচার, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনমূলক ব্যানার লাগানো, লিফলেট ও পাম্পলেট বিতরণ এবং ভোক্তা-অধিকার বিষয়ক ডকুমেন্টারি ও ভিডিও প্রদর্শন। এছাড়া বিকেলে ভোক্তা-সাধারণ, ব্যবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহণে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এর সভাপতি আবু তাহের মো. শোয়েব।
এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’। প্রতিপাদ্য বিষয়ের উপর প্রবন্ধ উস্থাপন করেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আবু ইউসুফ। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মো. ফখরুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ক্যাব সিলেটের সভাপতি জামিল চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টস এর ডিজিএম মো: জসিম উদ্দিন, রেস্টুরেন্ট মালিক সমিতি সিলেট জেলার সভাপতি খালেদ আহমদ, সিলেট ডিস্ট্রিক ক্যাটারার গ্রুপের সভাপতি শান্ত দেব, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি এ টি এম মোশাহিদ উদ্দিন, সেবা গ্রহিতা সাদ উদ্দিন ছাদিক ও কালিঘাট ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D