২০ মার্চের মধ্যে সিলেট মহানগর বিএনপির রূপরেখা জমা দেওয়ার নির্দেশ তারেকের

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২১

২০ মার্চের মধ্যে সিলেট মহানগর বিএনপির রূপরেখা জমা দেওয়ার নির্দেশ তারেকের

সিলেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। রবিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্কাইপে যুক্ত হয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন তারেক রহমান।


স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে আপদকালীন সময়ের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের দিয়ে তৃণমুল বিএনপিকে সাজানোর পরামর্শও দেন তিনি।


সভায় মহানগর ও মহানগর বিএনপির আওতাধিন বিভিন্ন ইউনিটের বিগত দিনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন নেতৃবৃন্দ। অনেক নেতা তাদের বক্তব্যে বর্তমান কমিটির নিষ্ক্রিয় নেতাদের আগামী কমিটিতে বাদ দেয়ারও অনুরোধ জানান।


সিলেট মহানগর বিএনপির এই ভার্চুয়াল বৈঠক বিকেল ৪টায় শুরু হয়ে রাত প্রায় ৯টায় শেষ হয়।


সিলেট মহানগর বিএনপির সম্মেলন আয়োজনের জন্য আহবায়ক কমিটি গঠন করতে একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়নের জন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২০ মার্চের মধ্যে এই রূপরেখা তাঁর কাছে জমা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।


ভার্চুয়াল সভায় অংশ গ্রহণ করেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ডা. এনামুল হক চৌধুরী, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট