১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট জেলা বিএনপি’র আহ্বয়াক কমিটির সদস্য ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। শুক্রবার সকালে তার করোনার পজিটিভ রিপোর্ট আসে। করোনার পজিটিভ রিপোর্ট আসার পর তিনি তার ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী বলেন, বৃহস্পতিবার তিনি করোনার স্যাম্পল জমা দেন। সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাজায় অংশ নিতে শুক্রবার সকালে তিনি ঢাকা এয়ারপোর্টে আসেন। এয়ারপোর্টে যথারীতি বোর্ডিং পাসও সংগ্রহ করেন। এরপর হাসপাতাল থেকে ফোন করে তার পজিটিভ রিপোর্ট আসার তথ্য জানানো হয়। এরপর তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার ঢাকাস্থ বাসায় আইসোলেশনে চলে যান।
জানা গেছে, কাইয়ুম চৌধুরী দুদিন আগেও সিলেটে সাংগঠনিক কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। এরপর ঢাকায় চলে যান। এমপি মাহমুদ সামাদ মারা যাবার পর তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালেও যান।
প্রসঙ্গত, মরহুম এমপি মাহমুদ উস সামাদ ও কাইয়ুম চৌধুরী ফেঞ্চুগঞ্জের নুরপুর গ্রামের বাসিন্দা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D