২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২১
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের টিকাদান জোরকদমে চললেও এর প্রকোপ যেন থামতেই চাইছে না। নিত্যদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এমনকি আক্রান্তের হারও লাগামহীন। এরই ধারাবাহিকতায় গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ হাজারের ঘরে। আর আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ছুঁইছুঁই।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার (১২ মার্চ) বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৯৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ৪১৮ জনের। এছাড়া বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৯১ লাখ ৯ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৪১ হাজার ৬৮৩ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৪৭ লাখ ২২ হাজার ৪৩৫ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৯০২ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৭২১ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৩ লাখ ৫ হাজার ৯৭৯ জন এবং মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৩২৬ জন।
এ দিকে, আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১২ লাখ ৪৮ হাজার ২৬৯ জন সংক্রমিত হয়েছেন। পাশাপাশি মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজার ১২৪ জনের।
অন্যদিকে, আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৬০ হাজার ৮২৩ জন। এছাড়া রাশিয়ায় ভাইরাসটিতে মারা গেছেন ৯০ হাজার ৭৩৪ জন।
আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৪১ হাজার ৬৭৭ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৫ হাজার ১৬৮ জন।
এছাড়া আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D