মসজিদে মসজিদে সিলেট জেলা আ’লীগের দোয়া মাহফিল আজ

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২১

মসজিদে মসজিদে সিলেট জেলা আ’লীগের দোয়া মাহফিল আজ

সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি’র মৃত্যুতে তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সিলেট জেলার আওতাধীন উপজেলার সকল মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া, ১২ থেকে ১৪ মার্চ ৩ দিনব্যাপী কালোব্যাজ ধারণ ও দলীয় অফিসে কালো পতাকা উত্তোলন এবং শনিবার সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলায় সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের ব্যক্তিগত রাজনৈতিক অফিসে জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খানের পরিচালনায় জরুরি সভার শুরুতেই মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট