১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২১
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে কাউন্সিলর সালেহ আহমেদ সেলিমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে,দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ব্যাপারে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় সভায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ সেলিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। এক পর্যায়ে সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, সভায় এ বিষয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ। তদন্ত কমিটি কর্তৃক প্রেরিত নোটিশে অভিযুক্তকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়।
সভায় মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D