১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কিসমত মাইজভাগ গ্রামের ফকিরপাড়া নিবাসী ক্যাপ্টেন (অবঃ) তাহির আলী বীর বিক্রম আর নেই। আজ বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি ভোরে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হন।
মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ আসর নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হবে।
গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান জানান, তৎকালীন সময়ে ক্যাপটেন তাহির আলী ২য় ইস্টবেঙ্গল রেজিমেন্টে সুবেদার পদে কর্মরত ছিলেন। স্বাধীনতা ঘোষণার পর তিনি সরাসারি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে। মহান মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি বীর বিক্রমে যুদ্ধ করেন। যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে দ্বিতীয় সর্বোচ্চ বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। পরবর্তিতে অনারারী ক্যাপ্টেন হিসেবে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
কমান্ডার শফিকুর রহমান, গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D