১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
উচ্চ আদালতের আদেশে সিলেটের কানাইঘাট পৌরসভার সদ্য সমাপ্ত নির্বাচনে মেয়র পদের গেজেট ও শপথ স্থগিত করা হয়েছে। কানাইঘাট পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিনের রীট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্ট এ আদেশ দেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র।
সূত্র জানায়, মেয়র পদের গেজেট ও শপথ স্থগিত করার পাশাপাশি কানাইঘাট ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিবনগর দারুল কোরআন মাদ্রাসা এবং দূলর্ভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ফলাফল পুনগণনার আদেশ প্রদান করেছেন উচ্চ আদালত।
একই সাথে ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার শাখাওয়াতকে আগামী ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের আদেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান দলের বিদ্রোহী প্রার্থীর চেয়ে মাত্র ১৪৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D