২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
যুক্তরাজ্যের বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় আবদুর রহমান মুয়িম (৪৮) ও পাপিয়া বেগম (৩৮) নামের বাংলাদেশি এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আবদুর রহমান মুয়িমের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামে এবং তাঁর স্ত্রী পাপিয়া বেগমের বাবার বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশে বসবাসকারী নিহত পাপিয়া বেগমের ফুফাতো ভাই মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামের মোহাম্মদ আলাম এবং নিহত আবদুর রহমান মুয়িমের দেশের ভাতিজা ফয়সল মিয়া।
আবদুর রহমান মুয়িমের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামে এবং তাঁর স্ত্রী পাপিয়া বেগমের বাবার বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে।
ওই দুই স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার যুক্তরাজ্যের রেডিস বার্মিংহাম রোডে এ দুর্ঘটনা ঘটে। পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। আর পাপিয়ার স্বামী ব্যবসায়ী আবদুর রহমান মুয়িমকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুর রহমান মুয়িম ও পাপিয়া বেগম ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছেন।
ওই দম্পতি মৌলভীবাজারে নিজ এলাকার মানুষের আপদে-বিপদে পাশে থেকেছেন। এছাড়া ঘটনার দিন তারা বার্মিংহাম এলাকার একটি বাড়িতে খাবার বিলি করতে যান। খাবার বিলি করে ঘরে ফেরার পথে তাঁদের গাড়ি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। তাঁদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তাঁদের মৃত্যুর খবর দেশে জানাজানির পর আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D