১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিলেট বিভাগীয় কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিলেট মহানগরের একটি অভিজাত হোটেলে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপি ‘র সিলেট বিভাগীয় কমিটি আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব ডাঃ সাখাওয়াত হাসান জীবনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও ড. মো. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম, সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,সহ সভাপতি সালেহ আহমদ খসরু, হুমায়ুন কবির শাহিন, রেজাউল হাসান লোদী, জিয়াউল হক, নিহার রঞ্জন দাস, ফরহাদ চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় রজত জয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্য নূরুল ইসলাম সাজু, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করা হবে। তারা বলেন, সকল ভেদাভেদ ভূলে হাতে হাত রেখে আমরা রজত জয়ন্তী উদযাপন করব। পাশাপাশি সকল অপশক্তি মোকাবেলা করে জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলে বক্তারা উল্লেখ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D