১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১
সিলেট শহরতলীর শাহপরান বিআইডিসি মীর মহল্লা এলাকায় সৎ ছেলের হাতে মা ও দুই শিশু সন্তান খুনের ঘটনায় গ্রেফতার মাহবুব হোসেনসহ দুজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে নিহত রুবিয়ার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আবাদ ছাড়াও প্ররোচণার জন্য তার মা সুলতানা বেগম রুবিকে (৩৫)ও মামলায় আসামী করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে ছুরিকাঘাতের পর খুন্তি দিয়ে খুঁচিয়ে হত্যা করে মাহবুব হোসেন আবাদ (১৭)। নিহতরা হলেন, বিআইডিসি এলাকার মুদি দোকানী আলতাফ হোসেন বুলবুলের দ্বিতীয় স্ত্রী রুবিয়া বেগম (৩০), তার মেয়ের মাহা বেগম (৭) ও ছেলে তাহসিন (৪)। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছোরাসহ আবাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের স্বজনদের অভিযোগ, পিতার ব্যবসা এবং সম্পত্তি একা পেতে সৎ মা ও ভাইবোনকে খুন করেছে আবাদ হোসেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D