১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
চৌহাট্টার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারি সহ নির্মাণ শ্রমিক অন্তত ৮ জন আহত হয়েছেন। সিসিকের জনযোগসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনার নিন্দা জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
এক বিবৃতিতে মেয়র বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সড়ক প্রসস্থকরণ, ড্রেন, ফুটপাত নির্মান কাজে পরিবহন শ্রমিকদের বাঁধা, কাউন্সিলর, ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা-কর্মচারি, উন্নয়ন কাজে নিয়োজিত নির্মান শ্রমিক সহ আইনশৃংখলা বাহিনীর উপর নগরের চৌহাট্টা এলাকায় মাইক্রোবাস ও প্রাইভেটকারের অবৈধ স্ট্যান্ড এর কিছু সংখ্যক উচ্ছৃংখলপরিবহন শ্রমিকের হামলার ঘটনায় আমি (আরিফুল হক চৌধুরী) তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায়
এ ঘটনায় আইনশৃংখলাবাহীনি তাৎক্ষনিক পদক্ষেপ না নিলে আরো বড় ধরণের ক্ষতি হতে পারতো। নগরের উন্নয়ন কাজে বাঁধা দেয়ার এমন ঘটনা শান্তিপ্রিয় সিলেটবাসীর জন্য কলঙ্কজনক। সকলের সহযোগিতায় সিলেটের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মেয়র।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D