১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
সিলেট নগরীর চৌহাট্টায় অবৈধভাবে গড়ে উঠা গাড়ির স্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়ে হামলার মুখে পড়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হোক চৌধুরী।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক পৌনে ১ টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় সিসিক কর্মী ও পুলিশের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আগ্নেয়াস্ত্রসহ এক শ্রমিককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম ফাহাদ। সে নগরীর পীরমহল্লা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে।
সূত্র জানায়, চৌহাট্টা এলাকায় সিসিকের সৌন্দর্যবর্ধন উন্নয়ন কাজে অংশ নেয়া শ্রমিকদের বাঁধা দেয় সেখানে অবৈধভাবে গড়ে উঠা গাড়ির স্ট্যান্ডের শ্রমিকরা। এমন খবর পেয়ে সেখানে ছুটে যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদসহ পুলিশের একটি দল।
এ সময় তারা পরিবহন শ্রমিকদেরকে শান্ত করা চেষ্টা করলে শ্রমিকরা তাদের দাবি মানার জন্য পুলিশকে চাপ সৃষ্টি করতে থাকে। এরপর উত্তেজিত শ্রমিকরা সিসিকের শ্রমিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। একপর্যায়ে সিসিকের শ্রমিকও পরিবহন শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শ্রমিকদের দাবি, সিসিক কর্তৃপক্ষ জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালান এবং গাড়ি ভাংচুর করে। এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে হামলা চালান। শ্রমিকনেতা আলী আকবর রাজন দাবি করেন, ‘আমরা সরে যেতে রাজি। কিন্তু অন্য কোথাও আমাদের গাড়িগুলো রাখার জন্য কিছু জায়গা দেওয়া হোক।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ জানান, সরকারি রাস্তা দখল করে যানবাহন রাখা হচ্ছে দীর্ঘদিন থেকে। কিন্তু সম্প্রতি সিসিকের উন্নয়ন কাজ শুরু হওয়ায় চৌহাট্টাস্থ এলাকার অবৈধ পরিবহন স্ট্যান্ড সরানোর জন্য বলা হলেও শ্রমিকরা যানবাহন না সরিয়ে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে সিসিকের শ্রমিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D