১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
বেসরকারী উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর উদ্যোগে গতকাল সোমবার সিলেট শহরতলীতে বসবাসরত পাত্র, চা-শ্রমিক ও অন্যান্য পিছিয়ে পড়া নৃ-তাত্বিক এবং নিম্ন আয় জনগোষ্ঠীর প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সারাদিনব্যাপী অনুষ্ঠিত এ শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির মাধ্যমে সিলেট সদর উপজেলার আলাইবহর পাত্র গ্রামে অবস্থিত ‘আলাইবহর এডুকেশন সাপোর্ট সেন্টার’ এ অধ্যয়নরত ৩০ জন পাত্র শিক্ষার্থী, খাদিমনগর চা-বাগানের নির্মলা প্রাথমিক বিদ্যালয় এবং কালাগুল প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত মোট ১০০ জন চা শ্রমিক শিক্ষার্থীসহ মোট ১৩০ জনের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত একডো’র নির্বাহী পরিচালক ল²ীকান্ত সিংহ বলেন, কোভিড-১৯ এর কারণে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে শিশুরা যাতে নিজ নিজ বাড়ীতে বসে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে-এ লক্ষ্যেই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা উপকরণ তুলে দেয়া হচ্ছে।
নির্মলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু রঞ্জন এবং কালাগুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, কোভিড-১৯ এর এই দুঃসময়ে একডো’র এই উদ্যোগ তাদের বিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য যে, নরওয়ে ভিত্তিক দাতা সংস্থা হেয় ভারডেন এর সহায়তায় এডুকেশন সাপোর্ট ফর মার্জিনালাইজড চিলড্রেন এন্ড প্রমোটিং মনিপুরী ল্যাংগুয়েজ প্রকল্পের আওতায় একডো এ শিক্ষা উপকরণ বিতরণ করে।-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D