১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
সিলেট নগরীতে ট্রাক চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের(এসএমপি)-এর ট্রাফিক বিভাগ। রবিবার রাত থেকে নতুন নিয়মে ট্রাক চলাচল শুরু হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী কোম্পানীগঞ্জ বাইপাস থেকে রাত ১০টায়, তেমুখী বাইপাস থেকে রাত ৯টায় এবং টিলাগড় এলাকা থেকে রাত ৯টায় ট্রাক চলাচল করবে। ট্রাফিকের টিআই নিখিল জীবন চাকমা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিষয়টি এসএমপির ট্রাফিক বিভাগ কঠোর নজরদারী করবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সিলেট নগরীতে ট্রাক চাপায় একের পর এক প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে নাগরিক সমাজ। গত মাসে নগরীতে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন তিনজন। বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহলের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীতে ট্রাক চলাচল বন্ধের দাবি জানিয়েছেন। এ দাবিতে নগরীতে মানববন্ধন ও মতবিনিময় সভা ও প্রশাসনের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে। এরপর ট্রাক চলাচলের ব্যাপারে নতুন এ সিদ্ধান্ত এলো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D