ইসরাইলে আযানের উপর বিধিনিষেধ আরোপের উদ্যোগ

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

Manual5 Ad Code

জেরুজালেম : মুসলমানদের নামাজের জন্য আহ্বান বা আযানের শব্দের উপর বিধিনিষেধ আরোপ করার একটি ইসরাইলি উদ্যোগ মধ্যপ্রাচ্যের ওই এলাকাটিকে আরো অস্থিতিশীল করে তুলার আশঙ্কা সৃষ্টি করেছে।

ফিলিস্তিনের একজন কর্মকর্তা বলছেন, ইসরাইলের সাম্প্রতিক কিছু ‘উস্কানিমূলক কর্মকাণ্ড’ থামানোর জন্য তারা জাতিসংঘের দ্বারস্থ হবেন বলে ভাবছেন।

Manual2 Ad Code

নাবিল আবু রুদেইনার বলেন, অবৈধ বসতি স্থাপনকারীদের বৈধ করার এবং আযানের শব্দ বন্ধ করে দেবার যে উদ্যোগ ইসরাইল নিয়েছে, তা ওই এলাকায় ‘বিপর্যয় ডেকে আনবে’।

গত রবিবার ইসরাইলি মন্ত্রীরা দুটি বিল উত্থাপন করেন, এর একটিতে পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারীদের উচ্ছেদ করার একটি কর্মসূচী বন্ধ করার কথা বলা হচ্ছে।

অপর বিলটি মূলত মুসলমানদের উপর প্রভাব ফেলবে।

এতে মসজিদ থেকে দৈনিক ৫ বার প্রচারিত উচ্চ শব্দের আযানের ধ্বনির উপর বিধিনিষেধ আরোপের কথা বলা রয়েছে।

Manual5 Ad Code

ইসরাইলের মোট জনগোষ্ঠীর ২০%-ই আরব এবং তাদের অধিকাংশই মুসলমান।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, আযানের শব্দ সীমিতকরণের এই উদ্যোগ মূলত বহু ইসরাইলি নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে নেয়া হয়েছে।

তবে সমালোচকরা বলছেন, এই উদ্যোগটি দেশটিতে অপ্রয়োজনীয় বিভেদ সৃষ্টি করবে।

Manual1 Ad Code

ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রী ইউসেফ ইদেইস বলেছেন, ইসরাইল এটা করে ‘ধর্মযুদ্ধ’ বাধিয়ে দেবার হুমকি তৈরি করেছে।

সূত্র : বিবিসি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code