ব্রিটিশ সরকারকে ক্ষমা চাওয়ার দাবি ফিলিস্তিনিদের

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

Manual1 Ad Code

লন্ডন : বেলফোর ঘোষণার জন্য ব্রিটিশ সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা শুরু করেছে ফিলিস্তিনের কর্মীরা। প্রায় এক শতাব্দী আগে এই ঘোষণার মাধ্যমে ঐতিহাসিক ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের অঙ্গীকার করা হয়েছিল।

Manual3 Ad Code

গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্ট হাউসে ফিলিস্তিনি গ্রুপ ও তাদের সমর্থকরা এ প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের সাক্ষর গ্রহণ শুরু করেছেন। ফিলিস্তিনি জনগণের দুঃখ-দুর্দশার জন্য এ অঞ্চলে ব্যাপক ব্রিটিশ উপনিবেশবাদ এবং বেলফোর ঘোষণাকে তারা দায়ী করেন।

পিটিশনটি  স্বাক্ষরের সংখ্যা ১,০০,০০০ পৌঁছলে ইস্যুটি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি বির্তক অনুষ্ঠানের জন্য বিবেচনা করা হবে।

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের স্বতন্ত্র সদস্য ব্যারোনেস জেনি জানান,  পার্লামেন্টে পিটিশনটি অগ্রাহ্য হবে কিনা তা নির্ভর করেছে ফিলিস্তিনি সমর্থক এমপিরা কতটা চাপ প্রয়োগ করে তার ওপর।

তিনি বলেন, ‘এজন্য হাউস অব কমন্স এবং লর্ডসের প্রতিনিধিদের আগামী বছরজুড়ে বিষয়টি উত্থাপন করতে হবে।’

Manual8 Ad Code

২০১৭ সালের নভেম্বরে বেলফোর অঙ্গীকারের শততম বার্ষিকীতে যুক্তরাজ্যে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন দ্বারা সমর্থিত কর্মীরা ব্রিটিশ সরকারকে চাপ প্রয়োগের এ পরিকল্পনা নিয়েছে।

Manual8 Ad Code

১৯১৭ সালের নভেম্বর মাসে বেলফোর ঘোষণায় তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর বলেছিলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি জনগণের জন্য জাতীয় আবাসন গড়ে তোলার বিষয়ে ব্রিটিশ সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে।’

এই ঘোষণা ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের জন্য ডেকে আনে ইতিহাসের কলংকিত অধ্যায়।

Manual2 Ad Code

সূত্র : আলজাজিরা

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code