১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২০
সিলেট সংবাদ ডেস্ক : সিলেট নগরীর ১৭-মধুশহীদ নিবাসী, সিলেট সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, রিকাবী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রশীদ খোকন গতকাল বিকেল সাড়ে ৫ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ বাদ এশা মধুশহিদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে মধুশহীদ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজার নামাজের আগে মরহুমের ছোট ভাই সামছুদ্দিন বড় ভাই আমিনুর রশীদ খোকনের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান।
জানাজার নামাজে অংশ নেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শামীম আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, প্রাইম ব্যাংক উপশহর শাখার ম্যানেজার রেজওয়ান উদ্দিন সোহেল, সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আফসার আজিজ, সাবেক কাউন্সিলর ও মহানগর কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুর রকিব বাবলু , মহানগর বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএনপি নেতা কবির উদ্দিন, আওয়ামী লীগ নেতা কমর উদ্দিন পাবেল, এডভোকেট কামাল হোসেন, ক্রীড়া সংগঠক কবির উদ্দিন হিমেল, যুবদল নেতা আব্দুস সাহিদ, মইনুল ইসলাম, সামছুদ্দিন, ছাত্রদল নেতা আব্দুল হাছিব, আলী আকবর রাজন, রুজেল আহমদ’সহ স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
শোকঃ বিএনপি নেতা আমিনুর রশীদ খোকনের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় আরিফুল হক চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, অনুরুপ বার্তায় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D