১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের চৌধুরী বাজারে এক ব্যবসায়ীকে শ্বাসরুদ্ধ ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল দুবৃর্ত্ত।
আহত ব্যবসায়ী জাহিদ আহমদ পশ্চিম দাউদপুর গ্রামের তবারক আলীর ছেলে।
এ ঘটনায় জাহিদ ৫ জনকে অভিযুক্ত করে ১৬ জুলাই মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন। লিখিত অভিযোগে জাহিদ উল্লেখ করেন, একই গ্রামের তানভির, রাহিমুল ইসলাম লিহিন, লাহিন আহমদ, শাহীন আহমদ ও পারভেজ আহমদ পূর্ব শত্রুতার জেরে ১৫ জুলাই রাত ৯ টায় দাউদপুর চৌধুরী বাজারে জাহিদকে আটকিয়ে গলায় শ্বাসরুদ্ধসহ তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী হাসপতালে নিয়ে যান।
জাহিদ তার লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, গত ১০ জুলাই শুক্রবার বাদ জুম’আ দাউদপুর পশ্চিমপাড়া জামে মসজিদের কমিটি নিয়ে অনুষ্টিত এক সভায় বিবাদী রাহিমুল ইসলাম লিহিন সাথে জাহিদের কথা কাটাকাটি হয় এবং সভার মধ্যে জাহিদকে হত্যার হুমকি প্রদান করেন রাহিমুল ইসলাম লিহিন।
এরই ধারাবাহিকতায় জাহিদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রেস-বিজ্ঞপ্তি।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D