৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬
ইসলামাবাদ : ভারতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে দেশে ফিরে যেতে বলার পর, ভারতীয় একজন কূটনীতিককে বহিষ্কার করেছে পাকিস্তান।
ইসলামাবাদের একটি বিবৃতিতে বলা হয়েছে, সুরজিৎ সিং নামের ওই কর্মকর্তা ভিয়েনা কনভেনশন ভঙ্গ করেছেন।
এর আগে দিল্লির পুলিশ মেহমুদ আকতার নামের একজন পাকিস্তানি কূটনীতিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কূটনৈতিক দায়মুক্তি থাকায় তাকে ছেড়ে দিলেও দেশে ফিরে যাবার আদেশ দেয়া হয়।
Manual8 Ad Codeভারতের স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে পাকিস্তান হাইকমিশনে কাজ করা ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু আইনগত ব্যবস্থা না নেয়ার কূটনৈতিক সুবিধা পাওয়ার কারণে পরে ওই কূটনীতিককে ছেড়ে দেয়া হয়।
Manual7 Ad Codeখবরে আরো বলা হচ্ছে ভারতের রাজস্থান প্রদেশ থেকে সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ওই কূটনীতিকের কাছে প্রেরণ করছিল তারা।
Manual4 Ad Codeসম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে অব্যাহত উত্তেজনার মধ্যেই এই পাল্টাপাল্টি ব্যবস্থা নেয়ার ঘটনা ঘটলো।
সূত্র : বিবিসি
Manual3 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D