পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য মতে- সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর এতেই নদী তীরের এলাকাগুলোতে আঘাত হানে বন্যার পানি। তবে বৃষ্টি কমছে। আজ সোমবার পরিস্থিতি একটু উন্নতি হবে। এখন বর্ষাকাল তাই বৃষ্টি হবে। তবে পরিস্থিতি মোকাবেলায় পাউবো প্রস্তুত আছে।

