১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০
সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একদিনে তিনজন মারা গেছেন। রোববার (২৮ জুন) এই তিনজন মারা যান। মারা যাওয়া তিনজন সুনামগঞ্জ এবং সিলেটের ওসমানীনগর ও গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
এদের মধ্যে সর্বশেষ রোববার সন্ধ্যা ৭টায় ওসমানীনগরের এক ব্যক্তি (৪০) মারা যান। এছাড়া বিকেলে সুনামগঞ্জ সদরের ও দুপুরে গোয়াইনঘাটের দুই বৃদ্ধ মারা যান।
এসব তথ্য জানিয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় বলেন, সন্ধ্যায় মারা যাওয়া ওসমানী নগরের ব্যক্তি আজকেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিলো। দুপুরে মারা যাওয়া সুনামগঞ্জ সদরের ব্যক্তির বয়স আনুমানিক ৫২ বছর। তিনি শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর বিকেল ৩ টার দিকে মারা যাওয়া গোয়াইনঘাটের বৃদ্ধের বয়স ৬৬ বছর। তিনি গত ২১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
চয়ন রায় জানান, করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য মারা যাওয়া এই তিনজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D