শামসুদ্দিনে করোনায় হবিগঞ্জের মহিলা ও উপসর্গে বড়বাজারের এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০

শামসুদ্দিনে করোনায় হবিগঞ্জের মহিলা ও উপসর্গে বড়বাজারের এক ব্যক্তির মৃত্যু

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে মনি রাণী রায় (৩৩) ও উপসর্গে তজবুল আলী নামের আরেকজনের মৃত্যু হয়েছে। বিকাল ৩টায় হবিগঞ্জের মনি রাণী মারা যান।এছাড়া, রাত ১০টা ৪০ মিনিটে মারা যান নগরীর আম্বরখানা বড়বাজার(গোয়াইপাড়ার) তজবুল আলী।শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডাঃ চয়ন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার জানান, তজবুল আলী সিলেট মহানগরীর ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাকারিয়া হোসেন সাকিরের পিতা। মহানগর যুবলীগের পক্ষ থেকে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট